ধর্ম ও জাতি নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ছিল ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা। তারই প্রকাশ হিসাবে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত এক গ্রাফিতি বাদ দেয়ার জন্য ‘স্টুডেন্ট ফর সভারেনিটি’ নামে এক উগ্র জাতীয়তাবাদী-ধর্মবাদী ফ্যাসিস্ট সংগঠনের অন্যায় দাবি তোলে। তাদের দাবিতে সাড়া দিয়ে সরকার গ্রাফিতিটি বাদ দিলে আদিবাসী শিক্ষার্থীরা ন্যায্যত তার প্রতিবাদ জানাতে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। সে কর্মসূচিতেই ঐ ফ্যাসিস্টরা হামলা চালিয়েছে। উল্লেখ্য, ইসলামী শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এই সংগঠনের সাথে যুক্ত আছে।
ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে শহীদের রক্তের দাগ না শুকাতেই ক্ষুদ্র জাতিসত্ত্বার অধিকার অস্বীকারকারী উগ্রজাতীয়তাবাদী ফ্যাসিবাদী শক্তির উন্মত্ত আস্ফালন দেখা যাচ্ছে। এসব ঘটছে সরকারের মদদপুষ্ট শক্তিরই ইন্ধনে।
ফ্যাসিবাদী শক্তিকে নির্মূল করতে হলে ফ্যাসিবাদ-ধর্মবাদ-সাম্রাজ্যবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

