মাদ্রাসাগুলোতে ধর্ষণ-বলাৎকারের ঘটনা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মূলত আবাসিক মাদ্রাসাগুলোতেই এমন নির্মম ঘটনাগুলো ঘটছে।

এসব যৌননিপীড়নের জন্য নির্দিষ্ট ধর্মবিশ্বাসকে আমরা দায়ী করছিনা। বরং সংশ্লিষ্ট কাঠামোর মধ্যেই এর শর্ত নিহিত আছে। ইউরোপসহ অন্যান্য দেশে চার্চের বিরুদ্ধেও এমন অভিযোগ উঠতে দেখা গেছে। তার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে উঠতে এবং প্রতিকারের ব্যবস্থা নিতে দেখা গেছে। বস্তুত মাদ্রাসা বা স্কুল যাই হোক, শিশুদের জন্য আবাসিক হোস্টেল…

বিস্তারিত

৮ মার্চ আন্তর্জাতিক নারী শ্রমিক দিবস পালন করুন!

পিতৃতান্ত্রিক শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদ করে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার লড়াই বেগবান করুন!! সম্পত্তিতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে। সুদাসল মওকুফসহ কিস্তির শোষণ ও জুলুম বন্ধ করতে হবে, স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করতে হবে। শ্রমিক নারীদের ২৫ হাজার টাকা ন্যুনতম মজুরি, সমকাজে সমমজুরি, মাতৃত্বকালীন সবেতন ৬ মাসের ছুটি দিতে…

বিস্তারিত

নাটকপ্রিয় হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের দেয়ালে দেয়ালে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল: নাটক কম কর পিও!

নাটক কম কর পিও!আমীরে জামাত প্রতিদিন ফজরের নামাজের পর আধঘন্টা রাস্তা পরিষ্কারের আহ্বান জানিয়ে দলীয় পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেছেন। রাস্তাসহ আবর্জনা পরিষ্কারের জন্য পৌরসভা/সিটি কর্পোরেশনের বেতনভূক্ত পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন, ভাগাড়সহ সংগঠিত একটা ব্যবস্থাপনা আছে। এই ব্যবস্থাপনায় লোকবল, অবকাঠামো, ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতাও আছে৷ এর সমাধান প্রাতিষ্ঠানিভাবেই করতে হবে।…

বিস্তারিত

তারেক রহমান বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। এখন দেখাই যাচ্ছে, মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনাও তার অন্তর্গত।

মার্কিন সাম্রাজ্যবাদের খাস প্রতিনিধি খলিলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এভাবে দল ও জোট বহির্ভূত একজনকে টেকনোক্র্যাট মন্ত্রী করার মাধ্যমে এই বিশেষ শক্তিকেন্দ্রকে সরাসরি সরকারে অংশীদার করা হয়েছে। যা মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদের ভূ-রাজনৈতিক ও রাষ্ট্র সংস্কার পরিকল্পনার ধারাবাহিকতা রক্ষার প্রতি তারেক সরকারের প্রতিশ্রুতি ও এ সম্পর্কে পূর্ব-সমঝোতারই প্রকাশ।…

বিস্তারিত

শাসক শ্রেণীর শোষণ-লুণ্ঠন-নিপীড়নের হাতিয়ার রাষ্ট্রযন্ত্রের মেরামতে জনগণের ফায়দা নেই। আমাদের দরকার এই নিপীড়নের যন্ত্র চুরমার করে জনগণের ক্ষমতা কায়েম করা ।

মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদ গত সাড়ে তিন দশক যাবত বাজার অর্থনীতিমুখী “রাষ্ট্রের কাঠামোগত পুনর্বিন্যাসের”( Restructuring of the State) যে প্রয়াস চালাচ্ছে, “জুলাই সনদে” সেই পুনর্বিন্যাসকে সবচেয়ে সর্বাঙ্গীণ ও গভীরতর করা হয়েছে। ১৯৯০ পরবর্তী ও ১/১১-এর সেনাসমর্থিত তৃতীয় শক্তির সরকার রাষ্ট্র ও রাজনীতির যে “নয়াউদারতাবাদী” পুনর্বিন্যাস সম্পন্ন করতে ব্যর্থ হয়েছিল,…

বিস্তারিত

আমরা কেন প্রধানভাবে জামাত এন্ড গঙকে উন্মোচন করছি!

জামাত একটা ফ্যাসিবাদী শক্তি যারা বর্তমান সরকারে দল হিসাবে প্রধান অংশীদার, মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদের খাস দালাল। যারা দেশের বড় বুর্জোয়া শ্রেণীর একাংশের (নাবিল, আকিজ, ইসলামী ব্যাংকের মত অতিধনী গ্রুপগুলোের) প্রতিনিধি। জুলাই আন্দোলনকে যারা বিক্রি করেছে সাম্রাজ্যবাদী প্রভুদের কাছে। এরাই রাষ্ট্রের কাঠামোগত পুনর্গঠনের সাম্রাজ্যবাদী প্রকল্পের প্রধান রাজনৈতিক সহযোগী ও…

বিস্তারিত

সর্বমিত্রের এই জনপ্রিয়তা গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে বেত বা ব্যটনের জোরের ওপরই ভরসা রাখছে।

একসময় ক্রসফায়ারও জনপ্রিয় ছিল। হিটলার, মুসোলিনি জনপ্রিয় ছিল। অবদমিত মধ্যবিত্তের সমর্থন ও আন্দোলনই নাৎসিবাদ, ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। গণজাগরণ মঞ্চের জনপ্রিয়তার ওপরই হাসিনা ফ্যাসিবাদ বিকশিত করেছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার ও শাস্তি প্রদান আইন ও বিচার রাষ্ট্রের সুনির্দিষ্ট বিধিবিধানের আওতায় আসে। জনপ্রিয় মোড়কে গণতান্ত্রিক অধিকার হরণের মাধ্যমেই ফ্যাসিবাদ বিকশিত হয়।…

বিস্তারিত

রাজনৈতিক অ্যাস্ট্রোটার্ফিং বলতে বোঝায় এমন একটি কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভ্রান্ততথ্য (ডিসইনফরমেশন) প্রচার অভিযান, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের স্বাধীনভাবে কাজ করা সাধারণ নাগরিক হিসেবে উপস্থাপন করে।

বটবাহিনী প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে অনেক দিন। আমাদের নিজেদের ও অন্যদের অভিজ্ঞতায় আরেকটি প্রবনতার কথা উঠে এসেছে, যে, কিছু লোক (যেমন: রিক্সা বা অটোচালক) স্বপ্রণোদিতভাবে বলছে, “নৌকা, ধানের শীষেতো ভোট দিয় দেখছি, এবার দাঁড়িপাল্লায় দিয়ে দেখতে চাই”। ডাকসু নির্বাচনের রাতেও হঠাৎ হলগুলোতে এমন একটা আওয়াজ উঠেছিল।…

বিস্তারিত

গাজায় শান্তির নামে আন্তর্জাতিক মোড়কে ইজরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা ও গাজায় মার্কিন দখলদারি কায়েমের জন্য মার্কিন পরিকল্পনা…..

গাজায় শান্তির নামে আন্তর্জাতিক মোড়কে ইজরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা ও গাজায় মার্কিন দখলদারি কায়েমের জন্য মার্কিন পরিকল্পনায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হচ্ছে। মার্কিনের নির্দেশে মার্কিন সাম্রাজ্যবাদের কেনা গোলাম ইন্টারিম সরকার এই আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশেের সামরিক বাহিনীকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। এই বাহিনী ইজরায়েলের সাথে সমন্বয় করে কাজ করবে।…

বিস্তারিত

জনগণের রাজনীতি কেবল বিপ্লবী রাজনীতিই হতে পারে, অন্য কিছুই না!

সস্তাশ্রমের বাজারে সংস্কারবাদী কল্যাণমূলক কর্মসূচি অবাস্তব। সাম্রাজ্যবাদী অতিমুনাফার ওপর দাঁড়ানো পশ্চিমা দেশগুলোর এই কর্মসূচির বাস্তবতা নয়া উপনিবেশগুলোতে নেই। তাই সোশ্যাল ডেমোক্র্যাসি বা যে নামেই হোক, সৎ সংস্কারের রাজনীতিও এখানে সর্বোচ্চ এনজিও ধরণের প্রেশার গ্রুপে পর্যবসিত হতে বাধ্য। এখানকার কমিউনিস্ট, ওযার্কার্স নামধারী পার্টিগুলো দীর্ঘদিন ইউরোপের সোশ্যাল ডেমোক্র্যাটদের পৃষ্ঠপোষকতা নিয়ে…

বিস্তারিত