ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের ক্রমাগত মদদ দানকারী ইন্টারিম সরকারকে এই পৈশাচিকতার দায় নিতে হবে

রাজবাড়িতে নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও মাজার ভাঙচুর করে তাঁর লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতার লেবাসধারী মব সন্ত্রাসরা।

ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারীদের ক্রমাগত মদদ দানকারী ইন্টারিম সরকারকে এই পৈশাচিকতার দায় নিতে হবে। এই উন্মাদনা কেবল ধর্মীয় ফ্যাসিবাদের পথ প্রশস্ত করার ক্ষেত্র প্রস্তুত করছে তা নয়, পতিত ফ্যাসিস্টদের পুনর্বাসনেরও ক্ষেত্র তৈরী করছে।

খোদার নামে খোদকারী করা এই পিশাচদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

ধর্মীয় সহনশীল ধর্মপ্রাণ ও গণতান্ত্রিক ব্যক্তি, সংগঠন ও জনসাধারণকে এই ধর্মোন্মাদনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আজ সোচ্চার হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।

1 comment

আপনার মূল্যবান মন্তব্য লিখুন