★ আওয়ামী ফ্যাসিবাদী রিজিমের সাংবিধানিক বৈধতা রক্ষাসহ সরকার টিকিয়ে রাখার স্বার্থে ভারতের মদদে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রুখে দাঁড়ান!
★ আন্দোলনকারী শক্তিগুলোর অস্থায়ী গণসরকারের অধীনে ফ্যাসিবাদ নির্মূল ও পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ভিত্তিতে সংবিধান সভার নির্বাচনের দাবিতে
ভারতের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদের সংগ্রাম বেগবান করুন!
নয়াদিল্লীতে অনুষ্ঠিত পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে ভারত মার্কিনীদের পরিস্কার জানিয়ে দিয়েছে: তারা “বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে শ্রদ্ধাশীল”; তারা বাংলাদেশে স্থিতিশীলতা চায়; এটা ভারত ও মার্কিন উভয়ের জন্য জরুরী আর নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়, এ বিষয়ে কোন হস্তক্ষেপ তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
ভারতের চোখে আওয়ামী ফ্যাসিবাদী রিজিম হল “গণতান্ত্রিক প্রক্রিয়া”। আর এ রিজিমের স্থিতিই তাদের চোখে “স্থিতিশীলতা”। অর্থাৎ তারা হাসিনা-আওয়ামী ফ্যাসিস্ট রিজিমের স্থিতিশীলতা চায় এবং এই স্থিতিশীলতা নষ্ট হোক তেমন সব অভ্যন্তরীণ বিষয়ে বৈদেশিক হস্তক্ষেপ তাদের কাম্য নয়।
পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী রিজিমের সাংবিধানিকতা রক্ষাসহ সরকারকে টিকিয়ে রাখার সকল আপকর্মে ভারত হাসিনা সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করবে।

